স্টাফ রিপোর্টার॥
চাঁদপুর শহরের ১২৩ নং গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাহাজ্ব এমএ বারী খানের সভাপ্রধানে ও সহকারি শিক্ষিকা শাহানারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, পৌর কাউন্সিলর নাছির চোকদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ এবং স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মাহমুদা খানম। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম হাসিনা আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মির্জা জাকির ও প্রথম আলো প্রতিনিধি আলম পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। তাদের মানষিক বিকাশের জন্যই খেলাধুলার সুযোগ দিতে হবে। আর একজন শিক্ষার্থীর ভালো পড়ালেখার ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকের দায়িত্ব রয়েছে। তাই প্রত্যেক বাবা মাকে তার সন্তানের সুন্দর ভবিষৎতের জন্য আরো বেশী সচেতন থাকতে হবে। শিক্ষার্থীরা যাতে নিয়মিত স্কুলে আসে এবং বাড়িতে গিয়ে পড়া লেখা করে সেদিকটা অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমরাই আগামী দিনের ভবিষ্যত। এখান থেকেই তোমাদের আগামী শিক্ষাজীবনের শুভ সূচনা হচ্ছে। তাই প্রাথমিক স্তরের লেখাপড়াকে অত্যান্ত গুরুত্বের সাথে নিতে হবে। তোমরা নিয়মিত ক্লাশ করবে তাহলে পড়ালেখা অনেক সহজ ও ভাল হবে। তোমরা তোমাকের বাবা মা এবং শিক্ষক সহ সকল মুরব্বিদের সম্মান করবে তবেই একদিন বড় মানুষ হতে পারবে।
অতিথিদের বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ও বার্ষিক পরীক্ষায় মেধাস্থান অধিকারীদের হাতে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ। শিক্ষক,অভিবাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠান উপভোগ করেন।
