মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥
কচুয়ায় ভন্ডপীরের কার্যকলাপ বন্ধে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোহট উত্তর ইউনিয়নের পালগিরী গ্রামের আঃ রহমান খানের ছেলে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের পিওন পীর নামধারী আঃ আউয়াল প্রায় ১ বছর ধরে নিজ বাড়িতে আস্তানা তৈরি করে সহজ-সরল মানুষকে প্রতারনা করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ধর্মীয় অনুভ’তিতে আঘাত এনে সমাজে বিশৃংখলা সৃষ্টির প্রতিবাদে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় ওলামা মাশায়েকদের উদ্যোগে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মসজিদ কমিটির সভাপতি মোঃ ওয়ালিউল্লাহ। তাঁর লিখিত বক্তব্যে তিনি বলেন, পীর নামধারী আঃ আউয়াল ওরফে মুক্তার হোসেন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের একজন পিওন। আঃ আউয়াল ওরফে মুক্তার হোসেন নিজেকে মাওলানা দাবী করে । বস্তুত সে মাওলানা হওয়ার মতো কোন যোগ্যতা অজর্ন করেনি। সে বিভিন্ন কলা কৌশলে মানুষকে আয়ত্তে নিয়ে মুরিদান বানিয়ে নিজেকে প্রধান খলিফা বলে দাবী করে। এমনকি নামাজের সময় উচ্চ স্বরে মাইক বাজিয়ে বিশৃংখলা সৃষ্টি করে এবং জুমার নামাজের সময় সে প¦ার্মবর্তী মসজিদে না গিয়ে নিজ বাড়ির পাঞ্জাখানায় জুমার নামাজ আদায় করে। এসময় প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা ইসলামি যুবসেনার সভাপতি শাহজালাল প্রধান, স্থানীয় ওলামা মাশায়েক মাওলানা আলমগীর শাহ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আজিজউল্লাহ, মাওলানা মোঃ শামছুল আলম, মোঃ ওমর ফারুক, আবুল কাশেমসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলন শেষে ভন্ডপীর আঃ আউয়ালের কার্যক্রম বন্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
