ষ্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের পুরানবাজারে বোনদের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মান করা নিয়ে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংঙ্খা দেখা দিয়েছে। বুধবার দুপুরে পুরানবাজার পশ্চিম জাফরাবাদ মৃত সালাতম খাঁনের বাড়িতে তার ৮ মেয়ের জায়গা দখল করা নিয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুরানবাজার পুলিশ ফাড়ির এসআই পলাশ বড়–য়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নির্দেশ্যে সেই জায়গায় ভবন নির্মানের কাজ বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, পশ্চিম জাফরাবাদ মৃত সালাতম খাঁনের ছোট ছেলে আরজু খাঁন তার ৮ বোনের দখলিয় জায়গা গোপনে তার নামে বিএস খতিয়ানে অন্তরভূক্ত করে নেয়। পরে সেই জায়গায় গত কয়েকদিন পূর্বে বহুতল ভবন নির্মানের জন্য কাজ শুরু করে। খবর পেয়ে তার বোনেরা চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। বুধবার দুপুরে মৃত সালাতম খাঁনের ছেলে আরজু খাঁন বোনদের জায়গায় কাজ করার সময় বোন ও তাদের ছেলেরা এসে বাঁধা দেয়। পরে এই নিয়ে উভয় পক্ষের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এই ঘটনায় রক্তক্ষয়ী সংর্ঘসের আশংঙ্খা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং বোনদের সম্পত্তি বুঝিয়ে দিয়ে সমস্যা সমাধান করে সকলের অনুমুতি নিয়ে কাজ করার জন্য বলে। পরে আরজু খাঁন ১৫ আগস্টের মধ্যে তাদের সম্পত্তি দুই পক্ষের আমিন রেখে মেপে বুঝিয়ে দিবে বলে পুলিশের কাছে অঙ্গীকার করে।
সম্পত্তি থেকে বঞ্চিত বোনেরা অভিযোগ করে বলেন, ৮ বোনের অনেক জায়গা গোপনে ভাই আরজু খাঁন বিক্রী করে দিয়েছে। সে যে জায়গায় রয়েছে সেটাও বোনদের জায়গা। আমাদের বাকি সম্পত্তি গুলো দখল করার জন্য সে কাউকে না বলেই বাড়ি নির্মান করার চেষ্টা করে। আমরা আমাদের সম্পত্তি বুঝে নিওয়ার জন্য মডেল থানায় অভিযোগ করেছি। যার অভিযোগ নং- ২১৭। প্রয়োজনে আদালতে আরজু খাঁনের বিরুদ্ধে মামলা দায়ের করবো। সেই জায়গায় কাজ করার সময় বাঁধা দেওয়ায় আরজু খাঁন বোনদের মেরে ফেলার হুমকি দেয়। আরজু খাঁন মানুষের উপর অনেক জুলুম নির্যাতন করায় তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। তার কাজ থেকে সবাই রেহাই পেতে চায়।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
