বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে চাঁদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল ১ মার্চ বৃহস্পতিবার বিকেলে ‘শেখ হাসিনার ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার/খারিজ বনাম উদ্দেশ্য প্রনোদিত ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার কারাদন্ড ও দেশবাসীর প্রতি খালেদা জিয়ার আবেদন’ এই শিরোনামে লিফলেট বিতরন করা হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের নতুন বাজার, জোড়পুকুরপাড়, কালিবাড়ি, শহীদ মুক্তিযোদ্ধা সড়কসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও মার্কেটের ক্রেতাদের হাতে এ লিফলেট তুলে দেন। এছাড়াও একই দিনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে জেলা অন্যান্য উপজেলায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক খলিলুর রহমান গাজী, সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শামসুল আলম সূর্য, যুবদল নেতা ডিএম জুয়েল, কামাল পাটওয়ারী, ছাত্রদল নেতা মোজাম্মেদল হক, মাহাবুবুর রহমান মুন্না, আবু তাহের মোল্লা, শাহাদাত হোসেন, আলমগীর, মজিবুর রহমান লেদা, সোহেল কাজি, ইরান বেপারী, আক্কাছ বেপারী, বারেক ভূঁইয়া, ফজলে রাব্বি, মো. হোসেন নয়ন, রোজেন চৌধুরী, আল আমিন ভূঁইয়া প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
