আদর্শ সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে
—— কে. এম আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার ২ মার্চ বিপনীবাগ পার্টি হাউজ মিলানায়তনে বিকাল ৩ টায় সংগঠনের নবাগত সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি খান মুহাম্মদ ইয়াসিন রাশেদসানীর সভাপতিত্বে সহ-সভাপতি হেলাল আহমাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.কে মোক্তার হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি কে. এম. আতিকুর রহমান।
তিনি বলেন ইসলামী বিপ্লবে আর্দশ যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, গোটা দেশে খুন, ধর্ষন, সন্ত্রাস, হানাহানি, চাঁদাবাজি, বেকারত্ব, বেইনসাফ, লুটতরাজ ও দখলদারিত্ব সমগ্র জাতিকে গ্রাস করে ফেলেছে। সঠিক ঈমান -আক্বীদা নিয়ে বেচে থাকার সুযোগ পর্যন্ত নাই। এই কি ছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন? এই কি লাখো শহীদের আত্মদানের প্রতিদান? স্বাধীনতার পরবর্তী অনেকবার ক্ষমতার হাত বদল হয়েছে। যারা ক্ষমতায় ছিলেন, তারা সকলেই শান্তি প্রতিষ্ঠিতার কথা বলে, জনগনের সামগ্রিক মুক্তির কথা বলে ক্ষমতা গ্রহন করেছে। কিন্তু কেউ কাঙ্খিত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কেউ মজলুম মানবতার মুক্তি দিতে পারেনি। তাই কাঙ্খিত মুক্তি আর শান্তির জন্য একটি ইসলামী বিপ্লব করতে হবে। আর যুব সমাজকে তার নেতৃত্ব গ্রহন করতে হবে আর আদর্শ বান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানুসর আহমেদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক মাওঃ বেলাল হোসাইন রাজী, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মামুনুর রশীদ খান বেলাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শাহ্ জামাল গাজী সোহাগ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ আফছার উদ্দিন, চাঁদপুর -৫ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ শাহাদ হোসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ মহসিন হোসেন, ইসলামী যুব আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহদী হাসান, অর্থ সম্পাদক আব্দুল গাফফার, সহ হাফেজ মাহমদুল হাসান, মাওঃ আলাউদ্দীন জামালী, খাইরুল ইসলাম সহ থানা নেতৃবৃন্দ। পরে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্তি হয়।
ইশা ছাত্র আন্দোলন শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর শহর শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ৯ টায় বিপনীবাগ আই. এ বি মিলানায়তনে শহর সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়।
সম্মলনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শহর শাখার সভাপতি মুহাঃ আসাদুল্লাহ্ সুমন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাঃ শামীম হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি এবং চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাঃজয়নাল আবদিন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃ সেলিম হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সদর উপজেলা সেক্রেটারি মাওঃ নুরউদ্দিন।
বিগত সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৮ শেষণে শহর শাখার নতুন কমিটি সভাপতি আসাদুল্লাহ্ সুমন সহ-সভাপতি রহমত উল্লাহ্, সাধারণ সম্পাদক মুহাঃ কামরুল ইসলাম এর নাম ঘোষণা করে শ্বপথ বাক্য পাঠ করিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি হয়।
