স্টাফ রিপোর্টার ॥
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেনে পিতা নূরুল ইসলাম মাষ্টার ও মাতা রাজিয়া বেগমের নামে ২০১৭ সালে “এন ইসলাম এন্ড রাজিয়া ফাউন্ডেশন” নামে একটি সামাজিক ও সেবা মূলক ফাউন্ডেশণ গঠন করা হয়। এ ফাউন্ডেশনের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে আল-হেরা ওয়াহেদিয়া একাডেমী মাদ্রাসার ৩০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোষাক এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আল-হেরা ওয়াহেদিয়া একাডেমী মাদ্রাসার অডিটরিয়ামে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি, এডিএম খালেদ এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি শিক্ষক মাওঃ মো.আবু সাদেক পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাসার।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দৈনিক ক্লাশের পাঠদানে মনোযোগী হতে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। প্রতিদিন সন্ধ্যায় মনোযোগ সহকারে লেখা-পড়া করলে তোমাদের বাড়তি কোন চাপ হবেনা। এতেকরে ক্লাশেও একজন ভাল শিক্ষার্থী হওয়া যাবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তোমরা নিজেকে, পরিবারকে, সমাজ এবং দেশকে কিছু দিতে পারবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকের আন্তরিক সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা আরো সুদৃড় হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেন।
এসময়ে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়ার আহমেদ লিকসন, আল-হেরা ওয়াহেদিয়া একাডেমী মহিলা মাদ্রাসার সুপার শেখ মো. নুরুন নবী, ৫নং রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম মিয়াজি, মাদ্রাসার সহ-সুপার মাওঃ নুরুল আলম মজুমদার, সহকারি শিক্ষক হাফেজ জাকির হোসেন, মাওঃ শামছুল আলম জামালপুরি, হেলাল উদ্দিন তালুকদার, আব্দুস সামাদ বেপারি, এমরান তপাদার, নাজির হোসেন মিয়াজি, জোসনা আক্তার, মাসুমা আক্তার, নাজমিন বেগম, রাজিয়া বেগম, হাবিব হাওলাদার, মুক্তা বেগম, তাফাজ্জল হোসেন মিজি সহ সকল শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
