প্রতিনিধি কচুয়ায় জমির মাটি কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার সকালে সাহেব আলী ও তার ছেলে মুসলিম তাঁর নিজস্ব জায়গায় মাটি কাটতে গেলে প্রতিপক্ষ আলী আর্শ্বাদ বাধা দেয়। বাধার এক পর্যায়ে দু দলের মাঝে সংঘর্ষ হয়। এসময় তারা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাহেব আলীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা প্রেরন করা হয়।
প্রতিপক্ষের সাহেব আলীর ফুফাতো ভাই সামাদ বলেন, এটি সাহেব আলীর নিজস্ব সম্পত্তি। অনেক বছর ধরে তারা এ জমিতে বসবাস করে আসছে। রবিবার সকালে মাটি কাটতে গেলে বাধা দিলে তারা আমাদের উপর আক্রমন করে। বাধার এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এবং তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকে ও চুরি দিয়ে কুৃপিয়ে রক্তাক্ত জখম করে।
বাদী পক্ষের আলী আশ্বাদ বলেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। প্রায় ৬০ বছর ধরে তারা ভোগ দখল করে আসছে। পৈর্তৃক সম্পত্তিতে মাটি কাটতে গেলে আমি বাধা দেই। ওই সময় তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করা কথাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের অস্ত্র দিয়ে তারা আহত হয় এবং আমাদেরকে ও আহত করে এবং আমার ঘর ভাংচুর করে।
এব্যাপারে ইউপি সদস্য জহির হোসেন বলেন, আমি এই ব্যাপারে এখনো কোনো কিছু জানি না । অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
