প্রতিনিধি মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার বারআনী গ্রামের খন্দকার বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষে ইমরান হোসেন খন্দকার নামে ১ জন আহত হয়েছে। আহত ইমরান হোসেন খন্দকারের মা রেহারা বেগম এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দাায়ের করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
অভিযোগ সূত্রে যানা যায়, উপজেলার বারআনী গ্রামের আমান উল্লাহ খন্দকারের সাথে একই গ্রামের গিয়াস উদ্দিন গং’র সাথে জমি-জমার বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে মৃত- আলাউদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫), মৃত-তৈয়ব আলী বেপারীর ছেলে ইউসুফ বেপারী (৪৭), এসহাক সরদারের ছেলে কাউছার সরদার (২৫), ইউসুফের ছেলে ইমরান বেপারী (২২) সহ আরো কয়েক জন লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারী রেহানা বেগমের ছেলে ইমরান খন্দকারকে এলোপাতারী মারধর করে। এতে ইমরান খন্দকার গুরুতর আহত হয়। রেহানা বেগম জানান, আমার ঘর ভাংচুর করে নগদ অর্থ স্বর্ণালঙ্কার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
