স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শহরে এই প্রথমবারের মতো জেলার শিশু শিল্পীদের নিয়ে সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার আয়োজন করেছে দৈনিক মতলবের আলো। আর এই প্রতিযোগিতার ইভিন্ট পার্টনার হিসেবে রয়েছে ফেমাস ডেন্টাল কেয়ার।
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মতলবের আলো পত্রিকার গৌরবের ১১বছর পূর্তি উপলক্ষে সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চাঁদপুর জেলার কচুয়া, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ, হাইমচর ও সদর উপজেলার অর্ধ শতাধীক শিশু-কিশোর শিল্পীদের (১২ থেকে ১৮) নিয়ে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র থেকে যাত্রা হয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার। ইতি পূর্বে গত ৩মার্চ ও ১৪মার্চ দুটি রাডন্ডে বাছাই শেষে আগামী ২৭ এপ্রিল বিকেল ৪ টায় ১৮জন শিল্পিদের নিয়ে সেমিফাইনাল রাউন্ড হতে যাচ্ছে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে। এই রাউন্টটি সরাসরি দর্শকের উপস্থিতিতেই অনুষ্ঠিত হবে বলে জানান উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী কে এম মাসুদ। এবং নতুন বছর বৈশাখ উপলক্ষে এই রাউন্টির নাম করন করা হয়েছে বৈশাখী রাউন্ড। সেই লক্ষে ১৮জন বাছাইকৃত শিল্পীদের গানের ছবি দিয়ে তৈরী করা হয়েছে গেইট ও ফেস্টুন। শিল্পকলা একাডেমীর মঞ্চের সাজসজ্জাও হয়েছে ১৮ জন শিল্পীদের ছবিসহ উৎসবের অনান্য অনুষ্ঠানের ছবি দিয়ে। এই এক ব্যতিক্রমি সাজসজ্জা। এই প্রথমবারের মতো মতলবের আলো পত্রিকা উৎসবের ব্যতিক্রম সাজসজ্জা উপহার দিলো জেলাবাসীকে।
২৭ এপ্রিল শুক্রবার সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার বৈশাখী রাউন্ড ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, চাঁদপুর জেলা জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক ডা. মাসুদ হসিান। স্বাগত বক্তব্য রাখবেন ইভিন্ট পার্টনার ফেমাস ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাশেদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক মতলবের আলো’র প্রধান সম্পাদক ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে রয়েছেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার ও সদস্য সচিব ইয়াহিয়া কিরণ। অনুষ্ঠানে পত্রিকার পাঠক, শুভাকাঙ্খি, সাংস্কৃতিক সংগঠক ও কর্মী, সাংবাদিকসহ সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পডিত্রকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
