প্রতিনিধি চাঁদপুরের কচুয়া উপজেলার উজান ছিনাইয়া গ্রামে ফ্রিজে মাছ না রাখায় গৃহকর্তা মাজু মিয়া (৬০) ও তার স্ত্রী রুফিয়া বেগম (৫০) কে মারধর ও গৃহে হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বৃদ্ধা মাজু মিয়ার স্ত্রী রুফিয়া বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ আফসার উদ্দিন অভিযুক্ত একই গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে চান মিয়াকে জিজ্ঞসাবাদের জন্য আটক করে আগামী বৃহস্পতিবার স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসা লক্ষ্যে তাকে ছেড়ে দেওয়া হয়।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
থানায় অভিযোগ ও হামলায় আহত মাজু মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে একই গ্রামের প্রতিবেশী চাঁন মিয়া আমার ফ্রিজে মাছ রাখার জন্য বেশ কিছু মাছ নিয়ে আসে। এসময় ফ্রিজে জায়গা না থাকায় মাছ রাখতে অপারগতা জানালে এতে ক্ষিপ্ত হয়ে ইয়াছিন ও চাঁন মিয়া, মাজু মিয়াকে বেদম মারধর ও গৃহে হামলা চালিয়ে ভাংচুর করে এবং এসময় হামলাকারীরা নগদ ১০ হাজার টাকা ও জসীম উদ্দিনের স্ত্রী শাহিনা বেগমের স্বর্ণের জিনিস নিয়ে যায় বলে মাজু মিয়া বাদী করেন।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
