প্রতিনিধি - শাহরাস্তিতে মাদ্রাসাতুন নববী খামপাড় দাখিল মাদ্রাসা কোন সরকারি অনুদান ছাড়াই শিক্ষার আলো ছড়াচ্ছে। শাহ্রাস্তি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর জন্যই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় গ্রামের দানবীর মরহুম ইঞ্জিনিয়ার মোঃ শামসুল হক। শুধু স্থান দিয়েই ক্ষান্ত হননি বড় বড় দুটি টিনের ঘরও করেছিলেন নিজের অর্থায়নে। শিক্ষকদের সম্মানীও তিনি দিয়ে আসছিলেন। ১৫ সেপ্টেম্বর, ২০০৯ সালে বর্তমানে সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম ডিও লেটারের মাধ্যমে মাদ্রাসাটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমতি পায়। ২১ মে, ২০১২ সালে তাও সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম স্বীকৃতি প্রাপ্তির জন্য ডিও লেটার দিয়েছিলেন। যদিও সরকার বর্তমানে স্বীকৃতি দেয়া বন্ধ রেখেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ শামছুল হকের মৃত্যর পর তাঁহার সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার সালমান ফারসী মাদ্রাসার সকল দায়-দায়িত্ব বুঝে নেন। তিনিই বর্তমানে মাদ্রাসাটি সভাপতি আছেন। মোট দশটি কক্ষ বিশেষ মাদ্রাসার দুটি টিনের ঘরে ১ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠদান দেওয়া হয়। মাদ্রাসার সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৫০জন। ২০১৫ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত জেডিসি পরীক্ষার ফলাফল শতভাগ পাস এর মধ্যে জি.পি.এ-৫ পেয়েছে পাঁচ জন। দাখিল পরীক্ষার ফলাফল ও গত তিন বছরে শতভাগ পাশ করছে। এই প্রতিষ্ঠানটি যে কোন এম.পি.ও ভুক্ত প্রতিষ্ঠান হতে অনেক ভাল ফলাফল অর্জন করছে। অবস্থার প্রেক্ষাপটে পুরাতন টিনের চালায় বর্ষায় পানি পড়ে পাঠদানের বিঘœ ঘটায়। প্রতিষ্ঠানের ভিতরে যে উক্ত মাঠ আছে তা অতি বৃষ্টিতে পানি জমে যায়। মাঠ ভরাট করার জন্য সরকারি ভাবে টি.আর অথবা কাবিখার কাজ দিয়ে মাঠ ভরাট করা যেতে পারে। মাদ্রাসার সুপার মোঃ মাসুম বিল্লা এর সাথে আলাপ কালে তিনি জানান-আমি মাদ্রাসা হতে সম্মানী পাই দু-হাজার টাকা, ১৫ জন শিক্ষকের মধ্যে এক হাজার সম্মানি পান। তবে সম্মানী যতই কম হউক না কেন আমরা শিক্ষার্থীদের শিক্ষা দানে বড়ই আন্তরিক। যার কারনে আমাদের পাশের হার শতভাগ হয়। মাদ্রাসাটি কার্যকারি কমিটি সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলামের সাথে মাদ্রাসার ক্যাম্পাসেই আলাপ কালে তিনি জানান সরকারি অনুদান ছাড়াই আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষকদের সাথে আন্তরিকতার সাখে মিলে মিশে শিক্ষা উন্নয়নে কাজ করছি। তবে যদি সরকারি স্বীকৃতি পুনরায় ছাড়া হয় তবে আমরা অবশ্যই স্বীকৃতি পাব। কারন আমাদের জাতীয় সাংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয় মাদ্রাসাটির ফলাফল ও অরাজনৈতিক পরিবেশ দেখে তিনি মুগ্ধ। তিনি এই মাদ্রাসার প্রতি যথেষ্ট আন্তরিক। তবে সরকারি ভাবে টিন, টিনের চালায় বর্ষার পানি বন্ধ করর জন্য। বর্ষার পানিতে মাঠ ভরে যায় সেজন্য সরকারি ভাবে কিছু মাটি সেখানে জরুরী অবশ্যক। এছাড়া ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্যা মারুফের মাধ্যমে মাদ্রাসায় সরকারি ভাবে একটি কম্পিউটার পেয়েছি। আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী তাহার প্রতি কৃতজ্ঞ। আশা করি সকল প্রশাসন আমাদের শিক্ষার পরিবেশ এবং ফলাফল দেখে ভালই বলছেন। সরকারি-বেসরকারি সহযোগিতা থাকলে মাদ্রাসাটি অবশ্যই এগিয়ে যাবে।
শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে মাদ্রাসাতুন নববী খামপাড় দাখিল মাদ্রাসা কোন সরকারি অনুদান ছাড়াই দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
