স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রোকনুজ্জামান রোকন এর পিতা চাঁদপুর পৌরসভার সাবেক কালেকশন অফিসার মরহুম আলহাজ¦ মো. লোকমান মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১ মে মঙ্গলবার কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড়, চাঁদপুরজিমন টাওয়ারস্থ চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে ওইদিন বাদ আছর এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, আলেম-ওলামা, সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তা, পত্রিকার সম্পাদক ও সাংবাদিক, সকল পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিসহ সকল ধর্মপ্রাণ মুুসল্লীদের উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন মরহুমের সুযোগ্য সন্তান মো. রোকনুজ্জামান রোকন। উল্লেখ্য, ২০১৭ সালের পবিত্র শবেবরাতের রাতে মরহুম আলহাজ¦ লোকমান মিয়া দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। পরে তাকে নিজ এলাকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা, চাঁদপুরজমিন হসপিটাল এ- ডায়গাণস্টিক সেন্টারসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কর্মরতদের পক্ষ থেকে ১ম মৃত্যুবার্ষিকীতে মরহুম আলহাজ¦ লোকমান মিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
