মোঃনাজমুল হাসান বাঁধন: চাঁদপুর মেঘনা নদীতে দুইদিন নিখোঁজ হওয়ার পর লঞ্চ শ্রমিক (গ্রীজার) মো. সেলিম মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ জুন) সকাল ১০টায় নৌ-থানা পুলিশ চাঁদপুর নতুন বিকল্প লঞ্চঘাট এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত সেলিম মিয়া ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গিলাবাদ গ্রামের মো. আব্বাস উদ্দিনের ছেলে। এর আগে শনিবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত মেসার্স গজারিয়া শিপিং করপোরেশনের মালিকানাধীন এমভি ইমাম হাসান-২ লঞ্চের পাখায় আটকে যাওয়া জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ হন সেলিম মিয়া। চাঁদপুর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান সিকদার বলেন, সকাল ৯টার দিকে লঞ্চঘাট এলাকায় সেলিম মিয়ার মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সেখানে গিয়ে জেলে নৌকার সাহায্যে মরদেহটি উদ্ধার করে। নিহত সেলিম মিয়ার ভগ্নিপতি ও ইমাম হাসান লঞ্চের চালক ছগির মিয়া মরদেহটি শনাক্ত করেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ ওলি বলেন, খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ লঞ্চঘাটে গিয়েছে। নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করেছে। নির্দেশনা পেলে আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করব। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- লঞ্চ শ্রমিকের মরদেহ দুইদিন পর পেলো মেঘনা নদিতে
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
