স্টাফ রিপোর্টার॥ চাঁদপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেদা রহমানের স্বামী ব্যবসায়ি মিজানুর রহমান ইন্তেকাল করেছেন ইন্নালি—— রাজেউন।তিনি গতকাল ৭ আগষ্ট মঙ্গলবার দুপুর দুইটার সময় পুরাণবাজার পূর্ব শ্রীরামদী মমিনবাগের নিজ বাড়িতে হ্নদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।তিনি স্ত্রী,৩ মেয়ে,জামাতা,একমাত্র নাতনিসহ বহু আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও শুভাকাংঙ্খি রেখে গেছেন।
গতকালই রাত সাড়ে ১০টায় ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।পরে মমিনবাগের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মৃত্যু’র খবর পেয়ে বিকালে ডা.দীপু মনিএমপি মহিলা আওয়ামীলীগ নেত্রী খালেদা রহমানের বাসভবনে উপস্থিত হয়ে তাকে সন্তনা দেন এবং শোকার্তা পরিবারের সবার প্রতি সমবেদনা জানান।এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
