মুহা. আবু বকর বিন ফারুক।।
দীর্ঘদিন যাবত কাঁচা রাস্তা চলাচলে বাঁধা হয়ে থাকলেও নেই কোন প্রতিকার, তাই এলাকাবাসীর উদ্যোগে রাস্তায় বালু ও কংক্রিট পেলে রাস্তা মেরামত করা হয়।
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী মদিনা বাজার ব্রিজের পশ্চিমপপাশের রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
রাস্তায় বড় ধরনের গর্ত হওয়ায় সি. এন.জি এবং গাড়ী চলাচলঝুঁকি হয়ে দাঁড়ায়।জীবনের ঝুঁকি নিয়ে সি.এন.জি সহ গাড়ী চলাচল করছে।এতে গাড়ী উল্টিয়ে পড়ে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
পরে এলাকাবাসী উদ্যোগ নিয়ে ব্রিজের গোঁড়ায় বালি ও কংক্রিট পেলে রাস্তা মেরামত করেন।তবে, এ রাস্তার বাকী অংশে চলাচলে হিমশিম খাচ্চে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন।এলাকাবাসী এ রাস্তাটি সংস্কারের দাবী জানান।
