শাহরিয়ার খাঁন কৌশিক ॥ : চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় নতুন বাজার পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার অন্যতম আসামী ও মাদক ব্যবসায়ী মানিক পাটওয়ারী হৃদয় (২৩) কে গ্রেফতার করেছেন। চাঁদপুর শহরের চাঞ্চল্যকর ব্যাংক কলোনীর ডাকাতি মামলায় এ পর্যন্ত পুলিশ ব্যাপক তদন্ত চালিয়ে কমিউনিটি পুলিশ সদস্য জিলানী, হৃদয় পাটওয়ারীসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটক হৃদয় পাটওয়ারকে রোববার দুপুরে পুলিশ চাঁদপুর আদালতে পাঠালে আদালত তাকে জামিননা মনঞ্জুর করে জেলাকারাগারে পাঠানোর নির্দ্দেশ প্রদান করেন। পুলিশ রোববার তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
শনিবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের বাবুরহাট কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে আটক করেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল মোস্তফাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
হৃদয় পাটওয়ারী শহরের তালতলা এলাকার পাটওয়ারী বাড়ির জাহাঙ্গীর পাটওয়ারীর ছেলে।
পুলিশ মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, গ্রেফতারকৃত মানিক পাটওয়ারী হৃদয়ের বিরুদ্ধে এরপূর্বেও ৫টি মামলা রয়েছে। এর মধ্যে ১টি ডাকাতি, ২টি বিস্ফোরক এবং অন্যান্য দু’টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পরেই ডাকাতির সাথে জড়িত থাকা সন্দেহে বিল্লাল সরকারকে আটক করে। সেই সূত্র ধরে পুলিশ ব্যাপক তদন্ত করে কমিউনিটি পুলিশের সদস্য জিলানী, জুয়েল আখন্দ, কাদের মিজিকে আটক করে।মামলার তদন্ত কর্মকর্তা নতুনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ সিরাজুল মোস্তফা জানায়, সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাসায় ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৫ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত ডাকাতরা বলেছে, এ ঘটনার সাথে ৮ জন ডাকাত জড়িত ছিলো বলে তারা জানিয়েছে। বাকিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। ডাকাতি হওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্বে রিমান্ড চাওয়া হয়েছে,রিমান্ড মঞ্জুর হলে প্রকৃত ঘটনা উৎঘাটন হবে।
ঘটনার সময় তার ছেলে ডাকাতদের সাথে কথা বলতে চাইলে তারা তাকে মারধর করেন। পরে চাঁদপুর মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নং ৫৩, তারিখ ২৭/৮/২০১৮।
