শাহরিয়ার খাঁন কৌশিক।।চাঁদপুরে চুরি ডাকাতি ও মাদক মামলার আসামি সাগর মিজি(৩৫)সহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে এস আই শিমুল বড়ুয়া, এএস আই দেবাশীষ ৫নং ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতি চুরি ও মাদক সহ ৬ মামলার আসামি সাগর মিজি এবং ৫ নং ঘাট, রেলওয়ে কলোনীর মাদক সম্রাজ্ঞী শরীফ আহাম্মদের স্ত্রী নূরন্নাহার বেগম(৪৩)কে আটক করে। পুলিশ তাদের কাছ থেকে ১০পিছ ইয়াবা উদ্ধার করে।
জানা যায়, সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দাসদি গ্রামের শফিকুর রহমান মিজির ছেলে শাহজালাল হোসেন সাগর মিজির বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই ও ইয়াবার বহু মামলা রয়েছে। সে শহরের জেটিসি কলোনীর সিরাজ ভূইয়ার মেয়ে সীমাকে বিয়ে করে। সাগর তার স্ত্রী সীমাকে দিয়ে ইয়াবার চালান পাচার করে তার ব্যাবসায় পরিচালনা করে। সাগর তার ছোট ভাই শুক্কুরকে দিয়ে কল্যানপুর ও পাশের ইউনিয়নে মাদক বিক্রী করে এলাকার যুব সমাজ নষ্ট করে দিচ্ছে বলে এলাকার সাধারন মানুষ অভিযোগ করেছে। শাহজালাল হোসেন সাগরের ছোট ভাই শুক্কুর তার সহযোগী আমানউল্লাপুর গ্রামের খালেক গাজির ছেলে রিপন গাজির সিএনজির মাধ্যমে ইয়াবার চালান পাচার করে।
মাদক বিক্রেতা সাগর একজন চিহ্নিত চোর ও ডাকাত। সে শহরের সফিনা হোটেলের সামনে ঔষধের গাড়ির তালা ভেঙ্গে লক্ষ টাকার ঔষধ চুরি করে নিয়ে যায়। সেই ঘটনায় চুরির মামলায় কয়েক মাষ জেল খাটে। এছাড়া তাকে চোরাই মোটরসাইকেল সহ ডিবি পুলিশ আটক করে। সে সিন্ডিকেট চক্রের মাধ্যমে শহরে ও বিভিন্ন উপজেলায় গিয়ে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায়। গত কিছুদিন পূর্বে মতলব বাজারে একটি দোকানে চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করে। সে তার নাম বাবার নাম ও ঠিকানা গোপন করে এই কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে।
মাদক ব্যবসায়ি সাগর ও ৫ নং ঘাট, রেলওয়ে কলোনীর শরীফ আহাম্মদ স্ত্রী নূরন্নাহার বেগম সহ একসাথে ইয়াবা ব্যবসায় পরিচালনা করে থাকে।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ সিরাজুল মোস্তফা জানায়, মাদক ব্যাবসায়ি নূরন্নাহার বেগমের বিরুদ্ধে ০৩(তিন) টি এবং মোঃ সাগর এর বিরুদ্ধে ৬(ছয়)টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। ঘটনারদিন রাতে তাদের ইয়াবাসহ আটক করা হয়েছে।
শনিবার সকালে তাদের মাদক মামলায় আসামি করে আদালতে প্রেরন করা হয়েছে।
