শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ইয়াবা সহ নারী ও যুবক ২ মাদক বব্যবসায়িকে আটক করেছে। সোমবার সন্ধা ৭ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সরকারি জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় পুরানবাজার মধ্য শ্রীরামদী এক সময়ের চিহ্নিত মাদক ব্যবসায়ি মৃত জামাল চোরার মেয়ে সুবন্না আক্তার(২৫) ইয়াবা বিক্রির জন্য সদর হাসপাতালের সামনে যায়। সে ইয়াবা বিক্রির সময় তাকে ১০০ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে। মাদক ব্যবসায়ি সুবন্না আক্তারের সাথে তার রহমান নামে ২ বছরের শিশু সন্তান ছিলো।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক অভিযানে বিকেল ৪টায় আদালত প্রাঙ্গন থেকে আনিসুর রহমান(২২) নামে এক মাদক ব্যবসায়িকে ২৫ পিচ ইয়াবাসহ আটক করে। আটক আনিসুর রহমান শহরের জিটি রোডের মৃত মজিবুর রহমানের ছেলে।
আটক ২ মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মডেল থানায় মাদক মামলা দায়ের করে।
শিরোনাম:
বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
