শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর রাজ রাজশ্বর ইউনিয়নে ৮নং ওয়ার্ড মেম্বারের বাড়ি থেকে ৫০০ মন ইলিশ জব্দ করেছে ট্রাস্কর্ফোস। শুক্রবার সন্ধায় রাজ রাজশ্বর ইউনিয়নে ৮নং ওয়ার্ড জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে অভিযান চালিয় ট্রাস্কর্ফোস। এসময় অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আবদুল্লা আল মাহামুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারফেজ চৌধুরী, জেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদুল বাকি, কোস্ট র্গাডের সদস্যরা সহ যৌথ অভিযান চালায়। অভিযানের সময় মাছের মালিক জাহাঙ্গীর মেম্বার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে মাছ গুলো জব্দ করে ট্রালার বোঝাই করে চাঁদপুর বড়স্টেশন নিয়ে আসে।
সেই মাছগুলো গাড়িতে উঠিয়ে হিমাগারে নিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার গত ৭ অক্টোবর শনিবার রাত ১২টার থেকে শুরু করে ২২ দিন ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সরকারের আইন অমান্য করে জেলেরা মাছ নিধন করে আড়ৎদারের কাছে বিক্রি করে। চাঁদপুরের মেঘনার চরে সেই সব আড়ৎদাররা ঢাকা থেকে বরফ এনে মা ইলিশ সংরক্ষন করে রাখে।
