স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর গৌরবের ২৭ তম বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ১ ডিসেম্বর থেকে বিজয় মেলার কার্যক্রম শুরু হবে। সেই লক্ষে আজ ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় বিজয় মেলার মাঠে বিজয় মেলার চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
এই সভায় যথাসময়ে সম্মানিত উপদেষ্টা, উদ্যাপন পরিষদের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সকল পরিষদের আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক, সদস্য সচিব, সমন্বয়কারী, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং বিজয় মেলায় যে সকল সাংস্কৃতিক ও নাট্য সংগঠন তাদের সাংষ্কৃতিক ও নাট্য পরিবেশন করবে সেই সকল সংগঠনের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান ও মহাসচিব হারুন আল রশীদ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
