রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাপড় ব্যবসায়ী আব্দুল মতিন প্রধান মেম্বারকে হত্যার দায়ে ৪জনকে যাবজ্জীবন কারাদন্ডা ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। রোববার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন, মতলব উত্তর উপজেলার কোয়রকান্দি এলাকার আব্দুল কাদির ফকিরের ছেলে আবুল কালাম (৫০), মো. বাবুল (৪২), মো. খোকন (৪৫) ও কিশোরগঞ্জ জেলার কাটিয়াদী থানার আশুরকান্দা এলাকার ফল্লু মিয়ার ছেলে মো. লিটন (১৯)। সরকার পক্ষের আইনজীবী মো. আমান উল্লাহ বলেন, নিহত মতিন ও আসামী ৩জন সম্পর্কে মামা-ভাগিনা। সম্পত্তিগত বিরোধ নিয়ে ২০১৫ সালের ৭ জুলাই রাতে মতিনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। আহত মতিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। এই ঘটনায় নিহতের মেয়ে নাছিমা বেগম মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করে। আসামীদের উপস্থিতিতে এই রায় পড়ে শুনানো হয়। দীর্ঘ প্রায় ৪ বছর মামলাটি চলমান অবস্থায় আদালত ১৮জনের সাক্ষ্য গ্রহন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এই রায় দেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব উত্তর
- /
- মতলব উত্তরে ব্যবসায়ীকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন
আরও সংবাদ
মতলব উত্তরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রী অভিমানে কীটনাশক পানে উজ্জ্বল হোসেন (২৯) নামের এক যুবক... বিস্তারিত
মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রতিনিধি ॥ চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।... বিস্তারিত
ছেংগারচর সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত;বিপ্লবী মনিরুজ্জামান…
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজের শিক্ষক পরিষদ... বিস্তারিত
চাঁদপুরে পিবিআিইয়ের জালে ঘাতক
চাঁদপুরের মতলবে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের এক সপ্তাহের মাথায় হত্যাকারীকে আটক করেছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
