শিরোনাম:
সোমবার , ৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ম পুনর্মিলনী আয়োজন উপলক্ষে ৪র্থ বারের মত সফল আলোচনা সভার আয়োজন করেছে মতলব উত্তরের মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
পূর্বঘোষনা অনুযায়ী (২৫/১০/১৯ইং) রোজ শুক্রবার বিকাল ৩টায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজ্বী আব্দুর রহিম পাঠান সাহেবের সভাপতিত্বে সভা শুরু হওয়ার কথা থাকলেও শারিরিক অসুস্থতার কারনে তার অনুপস্থিতিতে বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ খোরশেদ আলম সাহেবের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
১ম পুনর্মিলনীর আহ্বায়ক জনাব মোঃ শাহাদাত হোসেন (বিএসসি)র পরিচালনা ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ সোহেল রানা(২০০২) ও মোঃ রিয়ান সরকার(২০০৩) এর যৌথ সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা মো:জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষিকা জনাবা মাহমুদা আক্তার, শ্রীমতি প্রভাতী রানী, জনাবা বিলকিস আক্তার, ও জনাব মোঃ আবদুল কাদির, জনাব মোঃ নাসরুল্লাহ, এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ শাহআলম প্রধান, জনাব মোঃ আলমগীর সরকার, জনাব মোঃশাহাদাত প্রধান, জনাবা আকলিমা আক্তার সহ অন্যানো সদস্যরাও উপস্থিত ছিলেন।
আসছে ২৫শে ডিসেম্বরই পুনর্মিলনী আয়োজনের দিনক্ষন চূড়ান্ত বলে ঘোষনা করেন, পুনর্মিলনীর আহ্বায়ক জনাব মো: শাহহাদাত হোসেন বিএসসি ।
এছাড়াও বক্তারা বিশাল এই আয়োজনের দেখবাল ও কৌশলী পরামর্শক হিসেবে এলাকার গন্যমান্য ব্যক্তিদের অন্তর্ভূক্তি করার পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি সহ অতিথি নির্বাচন,ও তাদের নিমন্ত্রন সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।
সু-বিশাল ও এক ঐতিহাসিক আয়োজন বলে কথা, যেখানে হবে নব ইতিহাস সেখানে কেনো হবে না রংছটা? তাইতো এর আহ্বায়কের কন্ঠে উঠে আসে ২৫শে ডিসেম্বর দিনব্যাপী বর্নাঢ্য সব আয়োজনের কথা। কি নেই সেই দিনে? যেখানে বহু-বছরের পুরনো বন্ধু দীর্ঘস্বাসের সুরে বলবে “বন্ধু কি খবর বল” এই তো পাওয়া যা চেয়েছে প্রাক্তনরা।
প্রাক্তনদের দিনব্যাপী মাতোয়ারা সেই অনবদ্য আয়োজনের কথা শুনিয়েছেন প্রাক্তনরাই, নিজেদের মনের মাধুরি মিশিয়ে সাজানো ঐ দিনটা নাকি অপুস্থিতদের শতবছরের আক্ষেপের খোরাক হয়ে থাকবে।
এদিকে প্রাক্তনদের অনুরোধে বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশন ও এ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আরো কিছু দিনের জন্য বর্ধিত করা হয়েছে। প্রবাসি প্রাক্তনদের অংশগ্রহন নিশ্চিত করতেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন ১ম পুনর্মিলনীর আহ্বায়ক।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
