
কচুয়া প্রতিনিধিঃ ৫ নং ইউনিয়নের তুলপাই গ্রামে ধান কাটায় নেতৃত্ব দেন জয় বাংলা স্কোয়াডের স্বেচ্ছাসেবক মাহাবুব বেপারি,রাসেল সহ অন্যান্যরা এবং ১২ নং ইউনিয়নে জয় বাংলা স্কোয়াডের কচুয়া উপজেলার সমন্বয়ক আজাদ ভূঁইয়ার নেতৃত্বে স্বেচ্ছাসেবক কার্তিক, বেলায়েত,সজীব,বাবু,কাদের সহ ঐ ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিলে একসাথে ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দেন। এতে কৃষকদের উচ্ছ্বাসিত হয়েছেন এবং জয় বাংলা স্কোয়াডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য ২৪ এপ্রিল থেকে কচুয়া উপজেলায় কার্যক্রম শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন জয় বাংলা স্কোয়াড।
