
চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে বেগম অঞ্জনা খান মজলিস নিয়োগ পেয়েছেন। গতকাল ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বেগম অঞ্জনা খান বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে উপ-সচিব হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
