
ইমচর (চাঁদপুর): হাইমচর উপজেলা ২ নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, এলাকার জনপ্রিয় ব্যাক্তিত্ব, সমাজ সেবায় আত্মনিবেদিত ও বিশিষ্ট সমাজ সেবক মো. হাবিবুর রহমান (হাবু) বেগ- এর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মার্চ ) বিকাল ৩ টায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ৫৫ নং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়। হাজী মোঃ আবু তাহের দেওয়ান এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ জুয়েল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ শাহ আলম পাটওয়ারী।
উপস্থিত ছিলেন, মোঃ শাহজাহান মিয়া, মিজান গাজী, ছানু মাল, সোবহান সিকদার, আঃ কাদির বেপারী এবং উঃ আলগী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবু কাজী, বাচ্চু মিয়া,আঃ মালেক গাজী, চাঁন মিয়া গাজী, আঃ রহমান তালুকদারসহ এলাকার আরো অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
হাবিবুর রহমান (হাবু) বেগ তার বক্তব্যে বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি এবং আপনাদের সমর্থন কামনা ও সহযোগিতার আশ্বাস পেয়ে, এই নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান মিয়াজির স্মৃতিচারণ করে বলেন, মরহুম আব্দুর রহমান মিয়াজি এইউনিয়নে তার কর্মদক্ষতা দিয়ে তিনিও উন্নয়নমূলক কাজ করেছেন। আমি তার অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করার মধ্যেদিয়ে ২নং উত্তর আলগী ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন রুপান্তর করে একটি ইতিহাস সৃষ্টি করে যেতে চাই।
আমার রাজনৈতিক কার্যক্রমে আপনারা অনুপ্রাণিত হয়ে আমাকে সমর্থন ও সহযোগিতা করার আশ্বাস দেয়াতে আমি আপনাদের নির্দেশে প্রার্থী হয়ছি। তাই আমি নির্বাচিত হলে আপনাদের সুপরামর্শ ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/
