ড. সেলিম মাহমুদের মায়ের সমাধিতে উপজেলা ছাত্রলীগ নেতাদের শ্রদ্ধাঞ্জলি
কচুয়া সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক,কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগম বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।
রবিবার জানাযা শেষে কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ সংলগ্ন মরহুমার স্বামী রোস্তম আলী মিয়ার কবরের পাশে তাঁকে শায়িত করা হয়।
মরহুমার সমাধিতে কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শুভজিৎ দাস, সুজন দাসের নেতৃত্বে পুষ্প অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, শনিবার রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।