
চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লেমন টি-২০ খেলায় জয় পেয়েছে চাঁদপুর ঈগল ও চাঁদপুর লায়ন্স। সকালের ম্যাচে চাঁদপুর ওয়ারিয়রর্স কে হারিয়েছে ঈগল এবং দুপুরের ম্যাচে চ্যালেঞ্জারের্সের সাথে জয় পেয়েছে চাঁদপুর লায়ন্স।
ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর আয়োজনে রোববার টুনামের্ন্টের ২য় দিনের দুটি খেলা অনুষ্টিত হয়।
সকাল ৯ টার ম্যাচে অংশ নেয় চাঁদপুর ওয়ারিয়রর্স বনাম চাঁদপুর ঈগল। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে ওয়ারিয়রর্স। তারা ১৮ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ৮৪ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সব্বোর্চ ১৬ রান করে রাজন। বল হাতে ঈগলের অমি ৪ ওভারে ৭ রানের বিনিময়ে ৩ টি উইকেট লাভ করেন।
চাঁদপুর ঈগল ৮৫ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৫ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সিয়াম সব্বোর্চ ৩৮ রান করে।
রোববারের দিনের খেলায় ম্যান অব দা ম্যাচ এবং সেরা ব্যাটসম্যান হিসিবে চাঁদপুর ঈগলের সিয়াম এবং একই দলের বোলার অমি ম্যাচের সেরা বোলার নিবাচিত হন।
দিনের ২য় খেলায় অংশ নেয় চাঁদপুর চ্যালেঞ্জার ও চাঁদপুর লায়ন্স। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জার ১৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০০ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সাকিব ২০ বলে ৪৬ রান করে। বল হাতে লায়ন্সের মুঠি ৪ ওভারে ২২ রানে ৪ টি এবং পলাশ ৪ ওভারে ১০ রানে ২ টি উইকেট লাভ করে।
চাঁদপুর লায়ন্স ১০১ রানের টাগেট নিয়ে খেলতে নামে। তারা ১৪ ওভার ৩ বলে বিনা উইকেটে ১০১ রান করেন। লায়ন্স ১০ উইকেটে জয় পেয়েছে। দলের পক্ষে ব্যাট হাতে আলাউদ্দিন ৬২ ও তোফায়েল ৩৮ রান করে।
দিনের ২য় খেলায় ম্যান অব দা ম্যাচ লায়ন্সের আলাউদিদ্দন হন। ম্যাচের সেরা ব্যাটসম্যান চ্যালেঞ্জারের সাকিব ও সেরা বোলার হিসেবে লায়ন্সের পলাশ কুমার সোম নিবার্চিত হন।
চাঁদপুর স্টেডিয়ামে টুনামের্ন্টের আজ সোমবারের সকালের খেলায় অংশ নিবে চাঁদপুর ব্লুস ও চাঁদপুর শার্ক। দুপুরের ম্যাচে অংশ নিবে চাঁদপুর টাইগার্স ও চাঁদপুর ঈগলস।
চাঁদপুরনিউজ/এমএমএ/
