
চাঁদপুর: চাঁদপুর মোহামেডান গোল্ড জিমের সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান নৈশ্যভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সময়ে ক্লাব মিলনায়তনে মোহামেডান গোল্ড জিমের প্রমীলা ও ছেলে সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের জিমের সাথে যারা জড়িত ছিলেন এমন সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নিতে পেরেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আবুল কাশেম আখন্দ, ক্লাবের সিনিয়র কমকতা অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ গাজী মো: দুলাল, মোঃ জুয়েল সহ অনান্যরা।
অনুষ্ঠানের সাবিক তত্বাবধায়নে ছিলেন জিমের ট্রেনার মোঃ সাইফুল ইসলাম ও মাসুদ হোসেন। অনুষ্ঠানে জিমের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
