
চাঁদপুর: চাঁদপুর জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬জন, গ্রেফতারি পরোয়ানা মূলে ১১জন ও অন্যান্য মামলায় ২১জনসহ ৩৮জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, কচুয়া থানা পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ নুরপুর গ্রামস্থ মুক্তা মার্কেট সংলগ্ন ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ অফিস বঙ্গবন্ধু পরিষদ এর সামনে পাকা রাস্তার উপর মোঃ মনির হোসেন (৪০) কে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাইকপাড়া ইউনিয়নের কামালমপুর এলাকা হতে ৫ পিস ইয়াবাসহ আবুল কাশেম গাজী (৩০) ও আ. মুমিন (২৫) কে হাতে নাতে আটক করে। তাদের বিরুদ্ধেও থানায় মামলা হয়েছে।
অপরিদকে নতুন বাজার পুলিশ ফাঁড়ি, চাঁদপুর এর ইনর্চাজ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহয়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ৯৫ পিস ইয়াবাসহ চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সাকিনের আক্কাস আলী হাই স্কুলের উত্তর পার্শ্বে ফারহানা স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে সেতু চৌধুরী (২৪), মো. মামুন চৌকিদার (২৬) ও মো. ইলিয়াছ (২৪) কে আটক করে। তাদের বিরুদ্ধেও থানায় মামলা করা হয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
