প্রতিনিধি

শাহরাস্তিতে গলায় ফাঁস লাগিয়ে ২ সন্তানের জননী গৃহবধু হোসনে আরা বেগমের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ফটিকখিরা গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধুর পরিবার সূত্রে জানায়, ১৪ বছর পূর্বে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ফটিকখিরা গ্রামের খান বাড়ির মোবারক হোসেনের পুত্র মনির হোসেনের সাথে ফেনীর বসুরহাটের হোসনেয়ারা বেগমের বিবাহ হয়। বর্তমানে তাদের ২ ছেলে হুমায়ুন খান মিরাজ (১৩) ও রেদোয়ান খান সুমন (৪) রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিলো। নিহত গৃহবধুর শ্বাশুড়ি রাশিদা বেগম (৫৫) জানান, স্বামী স্ত্রীর মধ্যে বণিবনা কম ছিলো, দু’দিন পূর্বে আমার পুত্র মনির হোসেন ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছে, খবরটি জানতে পেরে পুত্রবধু হোসনেয়ারা বেগম সইতে না পেরে এ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার এস.আই বেলায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে এসআই বেলায়েত হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গৃহবধু হোসনেয়ারা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
