কাজী তানজিলা আজীজের প্রযোজনায় কোলকাতার UD Series থেকে সম্প্রতি “বাহারী রঙে” শিরোনামে প্রকাশিত হলো এই উপমহাদেশের বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী পন্ডিত তুষার দত্তে’র কন্ঠে আটটি মৌলিক বাংলা গান নিয়ে একক এ্যালবাম। এই এ্যালবামের সবগুলো গানই লিখেছেন বাংলাদেশের খুবই প্রতিশ্রুতিশীল গীতিকার শহীদুল আলম তিতু, যার লিখা গানে এর আগেও কন্ঠ দিয়েছেন এ দেশের অনেক বিখ্যাত শিল্পী এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের অসাধারণ একজন মেধাবী সুরকার লিটন দাশ, যার সুরে এর আগেও গেয়েছেন পন্ডিত তুষার দত্ত সহ দু’দেশেরই অনেক বিখ্যাত শিল্পী। এই অসামান্য এ্যালবামটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশেরই কিংবদন্তীর গীতিকবি- “চোখ যে মনের কথা বলে”, “এ আঁধার কখনো যাবে না মুছে” সহ বহু কালজয়ী গানের গীতিকার কাজী আজিজ আহমেদ সাহেবকে।
“বাহারী রঙে” এ্যালবামটি প্রকাশিত হবার সাথে সাথেই দু’দেশেরই সুস্থ সঙ্গীতের শ্রোতা এবং বোদ্ধা মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। খুব শিগগীরই পন্ডিত তুষার দত্ত’র উপস্থিতিতে ঢাকায় এ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। তবে এ্যালবামটি এখন থেকেই ইন্টেরনেটে এবং বাজারে পাওয়া যাচ্ছে। ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=g9jz2m0SFFM&t=833s
