
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইচুলী গ্রামের মুন্সী বাড়ীর মোঃ সুলতান মুন্সী (৭০) এর নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর ইচুলী ফেরিঘাট জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন ইচুলীঘাট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আশরাফ। নামাজে জানাযা পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা সভাপতি, দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া কালু, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ গাজী ও মরহুমের ছেলে শাহ্ আলম। নামাজে জানাযায় দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল গানি গাজী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বাবু আলমসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন বক্তব্যে বলেন, প্রত্যেক মানুষই আগে পরে মৃত্যুর স্বাধ গ্রহন করতে হবে। যারা মৃত্যুবরণ করেন, ওই মৃত্যুই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরাও এ পথে যেতে হবে। তাই আমাদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তিনি মরহুমের রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মিজানুর রহমান ভুঁইয়া কালু বক্তব্যে বলেন, মরহুম সুলতান মুন্সী আমার আত্মীয়। তিনি খবুই সাধারণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কেউই বেঁচে থাকব না। স্বজনদের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে আমাদের চলতে হবে। আসুন আমরা সবাই চিরস্থায়ী জিন্দেগি আখেরাতের জন্য কাজ করি। নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুম দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বিকেল ৫টার দিকে চট্টগ্রাম কোতায়ালী থানা এলাকায় সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন। ইন্নাল্লিাহি…. রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
