কচুয়া প্রতিনিধিঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন-আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। কোন অবস্থাতেই কচুয়ার মাটিতে সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই দেয়া হবে না। কোন অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের কে প্রতিহত করা হবে। যুবলীগের যারা প্রার্থী হয়েছেন, কাউন্সিলারের মাধ্যমে নির্বাচিত হয়ে দলীয় শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে। আজ আপনাদের উপস্থিতি দেখে স্মরন করিয়ে দিচিছ-বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে কচুয়ার যুবলীগকে গড়ে তুলতে হবে। গতকাল রবিবার পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে কচুয়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শাহজালাল প্রধানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দীন ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক হাবিবুর রহমান পবন।
সম্মেলন উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য সহিদ উল্ল্যাহ, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দীন ভুইয়া। বিকাল ৩ টায় দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বাতিল করে দিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন কল্পে গনতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলারদের ভোট প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। রাত সাড়ে ৮ টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়। এতে নাজমুল আলম স্বপন ১’শ ৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দি অ্যাড. হেলাল উদ্দীন পায় ৭৬ ভোট। শাহজালাল প্রধান ১‘শ ২৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয় ও তার নিকটতম প্রতিদ্বন্দি শাহপরান পায় ৫১ ভোট।
সম্মেলন বাস্তবায়ন উপদেষ্ঠা কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির এবং সদস্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক যুবলীগের সভাপতি সৈয়দ আব্দুল জব্বার বাহার ও সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লালুর উপস্থিতিতে সুষ্ঠ শান্তিপূর্ন পরিবেশে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।

