চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার অষ্টম শ্রেনির ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে অহহরন করার ১মাস পর অপহৃহিতা ও অপহরনের সাথে জড়িত এক আসামীকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত্র ৮টায় মডেল থানার এ.এস.আই বিপ্লব সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার তরপচন্ডি ইউনিয়নের আনন্দবাজার এলাকার শীল বাড়ি থেকে অপহৃহিতা স্কুল ছাত্রীকে অপহরণের সাথে জড়িত সুনিল দাসের ছেলে সঞ্জয় দাস (২১) কে আটক করা হয়েছে। আসামী আটককের পর গভীর রাতেই পুলিশ ছেড়ে দেওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অপহৃতি স্কুল ছাত্রীর পরিবার আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইলেও তাদেরকে অপমান অপদস্ত করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, কচুয়া উপজেলার রহিমা নগর লাউনিয়া গ্রামের শীলবাড়ির সিবু শিলের মেয়ে হাজী চাঁদ মিয়া রহিমা নগর গালর্স স্কুলে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে চাঁদপুর থেকে সুনিল দাসের ছেলে সমির তার সহযোগী সঞ্জয় সহ কয়েকজন তাকে জোর করে সিএনজি স্কুটারে উঠিয়ে নিয়ে আসে। স্কুল ছাত্রীর পরিবার তাকে না পেয়ে ২৪ জুন কচুয়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। পুলিশ আধুনিক প্রযুক্তি অবলম্বন করে অপহৃহিতা স্কুল ছাত্রীকে ও অপহরণের সথে জড়িত সঞ্জয় কে আটক করে থানায় নিয়ে আসে। আসামী আটকের পর তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য দালাল চক্ররা চেষ্টা চালায়। অপহিতার পরিবার আসামীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করার জন্য পুলিশ কে বলার পর কচুয়া থানায় গিয়ে মামলা দায়ের করার জন্য বলে। আসামীকে না ছাড়ার জন্য বাদীপক্ষ পুলিশকে অনুরোধ করলে থানার ওসি তদন্ত আরিচুল হক তাদেরকে অপমান অপদস্ত করে থানা থেকে মেয়েকে নিয়ে চলে যাওয়ার জন্য বলে। মেয়ের বাবা মামলা করার উদ্দেশ্যে রওনা হলে গভীর রাতে আসামী সঞ্জয় কে উৎকোচের বিনিময় ছেড়ে দেয়। আসামী বের হয়ে অপহিৃতা স্কুল ছাত্রীকে নিয়ে চলে চায়। এসময় আসামীর পরিবার জানায়, এক মাস পূর্বে স্কুল ছাত্রীকে সমীর চাঁদপুর এনে বিয়ে করেছে। তাই তাকে থানা থেকে শ্বশুর বড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অপহৃতার বাবা শিবু শীল অভিযোগ করে বলেন তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে জোর করে তুলে নিয়ে যাবার পর তিনি কচুয়া থানায় সাধারণ ডায়রী করে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ তার মেয়েকে চাঁদপুর থেকে উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে ওসি তদন্ত আরিচুল হক মামলা করার জন্য কচুয়া থানায় যাওয়ার পরামর্শ দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আসামীকে ছেড়ে দেয়। মেয়েকে থানায় রেখে কচুয়া যাওয়ার পর আসামী সঞ্জয় মেয়েকে নিয়ে চলে যায়। এব্যাপারে ওসি তদন্ত আরিচুল হক জানায়, থানায় যেহেতু মামলা হয়নি কোন আসামী আটক বা ছেড়ে দেয়া হয়নি। কচুয়া থানার অভিযোগের প্রেক্ষিতে মেয়েটিকে পুলিশ উদ্ধার করে তার অভিভাবকদের কাছে দিয়ে দিয়েছেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

