
সিএনজির মালিক সেলিম মিয়া জানান, দু বছর পূর্বে স্থানীয় এনজিও থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়ে ধার-দেনা করে দুটি সিএনজি অটোরিকশা ক্রয় করি। আমার দুই সন্তান হাসিব (২৫) ও সাগর (২১) সিএনজি অটোরিকশা চালিয়ে মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করে আসছিলো। গত ১২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা আগুন দিয়ে সিএনজিগুলো পুড়িয়ে দেয়। আমার দুই ছেলে সিএনজি চালিয়ে সংসারের জোগান দিচ্ছিলো। এগুলো আগুনে পুড়ে যাওয়ায় এনজিওর মাসিক কিস্তি প্রায় ৬৮ হাজার টাকা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে। ছেলে-মেয়ে, পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে আছি।
ইউপি সদস্য মিলু মেম্বার জানান, সিএনজি অটোরিকশা দুটি আগুনে পুড়িয়ে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা প্রদান করি। ঘটনার সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া গ্রহণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
