আবু সাঈদ, কচুয়াঃ
কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ছাত্রী নিবাসে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। অগ্নিকান্ডে ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক সুফিয়া বেগমের কক্ষ সহ ৪টি কক্ষ পুড়ে ভস্মিভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকার হবে বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে কচুয়া ও শাহরাস্তি উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ ভাবে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ তাপস দত্ত জানান, কলেজ ছুটি থাকার কারনে ছাত্রী নিবাসে কোন শিক্ষার্থী ও তত্ত্বাবধায়ক কেহই ছিল না বিধায় অগ্নিকান্ডের সূত্র পাতের সঠিক কারন জানা সম্ভব হয়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের এ সূত্রপাত হতে পারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির স্থান পরিদর্শন করে।
শিরোনাম:
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

