
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের পশ্চিম সহদেবপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো.সোহরাব হোসেন সুমন।
ইউপি নির্বাচন উদ্দেশ্যকে সামনে রেখেই সম্প্রতি তিনি এলাকায় জনসংযোগ, মতবিনিময় সভা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কার্যক্রম ও এলাকার উন্নয়নমূলক সকল কর্মকা-ে নিয়মিত অংশগ্রহণ করছেন।
সোহরাব হোসেন সুমন ব্যক্তি হিসেবে পরোপকারী, চিন্তাশীল, দানবীর ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পুরো ইউনিয়নসহ উপজেলাতে খুবই পরিচিত ও সকলের প্রিয় মানুষ তিনি। এলাকার সমাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ডে আগে থেকেই নিয়মিত অংশগ্রহণ করতেন। এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে তার।
এবার উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন পেলে, চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের সকল জনসাধারণের সুখ-দুঃখকে সাথী করে পুরো ইউনিয়নের সার্বিক উন্নয়নের দায়িত্বভার গ্রহণ করতে চান তিনি।
ইউনিয়ন বাসীরা জানান, সোহরাব হোসেন সুমন মানুষের উপকার ও অসহায়দের সহযোগীতা করে যাচ্ছেন। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ সময় তার ব্যক্তিগত উদ্যোগে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে চিহ্নিত গরীব, অসহায়, দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বিভিন্ন উৎসব আসলে উপহার সামগ্রী বিতরণ করছেন।
এই ইউনিয়নের মানুষদের সাথে তার পরিবারের আত্মার সম্পর্ক ছিল, তারা সবসময় আমাদের সুখে দুঃখে পাশে থাকেন, তাদের পরিবারের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আর এই আস্থা থেকেই সোহরাব হোসেন সুমন পাশে আমারা আছি, আমরা চাই শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে তাকেই পাঠাবেন নির্বাচনে।
সোহরাব হোসেন সুমন বলেন, আওয়ামীলীগ পরিবারে আমার জন্ম, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেড়ে উঠেছি, রাজনীতি করি এলাকার মানুষের সেবা করে আসছি। ইনশাআল্লাহ আমাকে যদি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দেন আর জনগণ যদি আমাকে ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেন কথা দিচ্ছি নিজেকে বিলিয়ে দিবো মানুষের সেবায়।
আমি ভোটার হওয়ার পর থেকে বরাবরই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ভোট দিয়ে আসছি। এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে তখন থেকেই সম্পৃক্ত ছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমি বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্বভার পালন করে আসছি। সেই ছোটবেলা থেকেই সাধারণ মানুষের দুঃখ দূর্দশায় আমার প্রাণ কাঁদে। এবার আমি আপনাদের দোয়া ও আশির্বাদ নিয়ে আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বাসীর জন্যে কিছু করতে চাই।
আমি শতভাগ আশাবাদী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব-মানবতার মা, সফল রাষ্ট্রনায়ক, দেশরতœ শেখ হাসিনা এবার আমাকেই পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন। আর এ সুযোগটি শতভাগ ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দেয়ার অঙ্গীকার ও প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
