
হাজীগঞ্জ (চাঁদপুর): “করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর নির্দেশনা মোতাবেক হাজীগঞ্জে লকডাউন বাস্তবায়ন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমান আদালত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজ উপজেলার পালিশারা বাজার ও বেলচোঁ বাজার এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অর্থ দন্ড প্রদান করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
