
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুরের কচুয়া উপজেলার বিতাড়া ইউনিয়নের বাতাপুকুরিয়া বুধুন্ডা গ্রামের সুদ ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় কচুয়া-সাচার সড়কের বাতাপুকুরিয়া এলাকায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
বুধুন্ডা গ্রামের আলমগীর, শাহ আলম, হান্নান,সেলিম, জসিম উদ্দিন, মনির হোসেন, সেলিনা বেগম, নয়ন দীর্ঘদিন ধরে বধুন্ডা, বাতাপুকুরিয়া চড়া হারে সুদের ব্যবসা করে আসছে। এই সুদ নিয়ে মোহাম্মদ আবদুল, মো. আবুল কালাম, সিদ্দিকুর রহমান, মান্নান, সফিক, সালাম, সুফিয়া মেম্বার, শাহজাহান, ইতোমধ্যে সর্বশান্ত হয়েছে। বাতাপুকুরিয়া গ্রামের সফিকুর রমহান জানান, তিনি ১ বছর আগে ১০ হাজার টাকা আলমগী এর কাছ থেকে ঋন নেয়। এ পর্যন্ত তিনি চক্রহারে ১লাখ টাকা সুদ দিয়েছেন। সুদের টাকা না দিলে তারা মানুষদেরকে বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে টাকা উদ্ধার করে।
ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক ইউপি সদস্য সুফিয়া বেগম জানান, সুদের টাকা পরিশোধ করতে না পেরে তাদের অত্যাচারে দীর্ঘদিন ধরে গ্রাম ছাড়া হয়েছে, আব্দুল, শাহজাহান, কামরুল ও জামালসহ বেশ কয়েকটি পরিবার। এই সুদ ব্যবসায়ীরা এলাকায় বেআইনী ভাবে সরকারি জায়গা দখল, মাদব ব্যবসা সহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। তিনি আরো বলেন, আলমগীরসহ তার লোকজন বুধুন্ডা গ্রামের বটতলা পাউবোর খাল ভরাট করে দালান নির্মান করায় কয়েকটি গ্রামের হাজার হাজার কৃষকের সেচ কার্য ব্যাহত হওয়ার পাশাপাশি দূর্ভোগের শিকার হচ্ছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামছুল হক জানান, বিষয়টি আমরা আজই জেনেছি। তদন্ত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
