স্টাফ রিপোর্টার:
গণধোলাই ও তিন সন্তানের জননী বিধবাকে বিয়ে করে পার পেল না ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল হক। চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল পুলিশ ফাঁড়ি বাহেরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনিরুল হককে পুলিশ সুপারের নিদের্শে বরখাস্ত করে আজ(২২ নভেম্বর) পুলিশ লাইনে আনা হয়েছে।
রোববার (২০ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল হককে ঈশানবালার মৃত শাহাজালাল গাজীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়রা আটক করে। ইনচার্জকে গণধোলাই দিয়ে তিন লাখ টাকা কাবিনে ইউনিয়নের কাজী মাও. নজরুল ইসলাম স্থানীদের উপস্থিতিতে স্থানীয়রা বিয়ে পড়িয়ে দেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ওই এসআইকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করেছেন পুলিশ সুপার মহোদয়। হাইমচর থানার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার বলেন, ইনচার্জ মো. মনিরুল হক প্রথম স্ত্রীর সম্মতি ক্রমে বিয়ে হয়েছে।
