
শওকত আলী ॥ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা বাবু হজিকে মাথায় কুপিয়ে জখম করে ১৩ নং ওয়ার্ড মেম্বার কালা মনির। মেম্বার কালা মনিরের বিচারের দাবীতে
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে রবিবার সকাল সাড়ে ১০টায় থেকে১টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার কালা মনির কেতুয়া গ্রামের লোকজনকে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদান করে। ্এর প্রতিবাদ করায় নিরীহ বাবু হজিকে মাথায় কুপিয়ে জখম করেছে স্থানীয় মেম্বার কালা মনির। বর্তমানে বাবু হজি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আন্দোলনে নেতৃত্ব দেন, বাসুদেব বর্ধন, শাহজাহান (সাজু) হাওলাদার, মজিবুর রহমান মিজি। এরই প্রতিবাদে এলাকা মহিলা-পুরুষ ক্ষোভে সন্ত্রাসী মেম্বার মনিরের বিচারের দাবীতে সড়ক অবরোধ করে।
পরে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনিরের শাস্তির আশ^াস দেওয়ায় এলাকাবাসী অবরোধ তুলে নিতে অনুরোধের প্রেক্ষিতে আন্দোলনকারিরা সড়কের পাশে মানববন্ধন করে।
