
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন কে ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী সংবর্ধনা প্রদান করেছেন।
বৃহস্পতিবার বিকেলে দর্জিঘাট ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এলাকাবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিজি।
ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা।
জেলা ছাত্রলীগের সাবেক উপ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রনির পরিচালনায় জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান মিশু, কর্মসূর্চী ও পরিকল্পনা বিষযক সম্পাদক ফরহাদ খান, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তারেক খান, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি ইমরান খান শাওন. আল-আমিন মিজি আমান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মাসুদ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনি খান, সহ-সম্পাদক আরজু খান, হ্নদয় খান, ইমন, সদস্য রবিন সরকার, রবিন মিজি, আলী মিজিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সংগঠনের এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
