গতকাল ২ এপ্রিল থেকে সারাদেশে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন চাঁদপুর জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো বহিষ্কার না হলেও অনুপস্থিত ছিলো ১শ’ ৬২ জন। এর মধ্যে এইচএসসির (বিষয় বাংলা ১ম পত্র) ৯০ জন, আলিম (কুরআন মাজিদ) ৬১ জন এবং বিএম (বাংলা-২) ১১ জন। আর মোট পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো এইচএসসির ১২ হাজার ৯৫ জনের মধ্যে ১২ হাজার ৫জন, আলিমে ২ হাজার ৬শ’ ৬৬ জনের মধ্যে ২ হাজার ৬শ’৫ জন, বিএম শাখার ৮শ’ ৭৪ জনের মধ্যে ৮শ’ ৬৩ জন এবং ভোকেশনালে ৫৯ জনের মধ্যে ৫৯ জন। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন অনুপস্থিত ১৬২
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
