শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে পিডিপির ডিজিটাল প্রিপ্রেইড মিটার গুলো এখন ভয়ংঙ্কর রুপে পরিনত হয়েছে। ডিজিটাল প্রিপ্রেইড মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে শহরের পুরানবাজারে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে পুরানবাজারের লোহারপুল কাঁচা বাজারের পশ্চিম দিকের মার্কেটের পাশে লোকনাথ শ্রিপ সংগ সাউন সিস্টেম দোকানে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগস্তরা জানিয়েছেন। খবর পেয়ে পুরানবাজার ফায়ার সারভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় লোহারপুলের প্রায় শতাধীক দোকান অল্পের জন্য আগুনের কবল থেকে রক্ষা পেল।
জানা যায়, লোহারপুল কাঁচা বাজারের পশ্চিম দিকের মার্কেটের পাশে লোকনাথ শ্রিপ সংগ সাউন সিস্টেম দোকানের পুরান ডিজিটেল মিটারটি খুলে গত কয়েকমাস পূর্বে বিদ্যুৎ এর ঠিকাদারের লোকজন তাদের সেখানে ডিজিটাল প্রিপ্রেইড মিটারটি লাগিয়ে দেয়। ঘটনারদিন ভোরে সেই দোকানের ডিজিটাল প্রিপ্রেইড মিটারটি হঠাৎ করে ত্রুটির কারনে আগুন লেগে গিয়ে দোকানের ভিতরে ডুকে যায়। পরে আগুন ছড়িয়ে পরলে সেই দোকানটি সহ পাশের দেলোয়ার হোসেন গাজীর অটোর গ্রেরেজে আগুন লেগে যায়। এতে দুটি দোকান পুরে ছাই হয়ে যাওয়ায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগস্থ দেলোয়ার হোসেন জানিয়েছে।
ঘটনার পরেই পুরানবাজার ফায়ার সারর্ভিসের সদস্যরা আগুন দ্রুত নিভিয়ে ফেলায় লোহারপুলের প্রায় শতাধীক দোকান আগুনের কবল থেকে রক্ষা পায়। আগুন নিভাতে এলাকার শতশত লোকজন বালতি ও ড্রামে পানি এসে আগুন নিভাতে চেষ্টা করে।
এই ঘটনায় চাঁদপুরের মেয়র জেলা আওয়ামীলীগের সভাপ্রতি নাছির উদ্দিন আহাম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা করেন।
অটোর গ্রেরেজের মালিক দেলোয়ার হোসেন জানায়, ডিজিটাল প্রিপ্রেইড মিটারটি থেকে এই আগুন লেগে যায়। প্রিপ্রেইড মিটারটি হলো আগুন লাগার মুল সূত্র। মিটারটি পুরে গিয়ে আগুন দোকানের ভিতরে গিয়ে দুটি দোকান ছাই হয়ে যায়। এতে ১০ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। আগুন সাথে সাথে নিভিয়ে ফেলায় বড় ধরনের দূরঘটনা থেকে রেহাই পেল।
