
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর প্রেসক্লাবের ২০১৬ সালের বার্ষিক সাধারণ সভা ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর শনিবার ২০১৬ সালের কার্যনির্বাহী পর্ষদের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়। উভয় সভা চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে (৩য় তলা) অনুষ্ঠিত হয়।
রোববার বেলা সাড়ে ১১টায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা। মধ্যাহ্ন বিরতির পর পুনরায় সভা শুরু হয়ে বিকেল পৌনে পাঁচটায় সভা শেষ হয়। বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে ২০১৭ সালের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমঝোতা কমিটির অন্যতম ইকরাম চৌধুরী। সভাপতি পদে দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোটার শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রধান সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি জিএম শাহীনের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা হাত উঁচিয়ে তা সমর্থন জানান। একই সাথে ৩১ ডিসেম্বরের মধ্যে চাঁদপুর প্রেসক্লাবের ২০১৭ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষানা দেয়া হবে বলে জানান ইকরাম চৌধুরী।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর উপস্থাপনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর প্রয়াত প্রেসক্লাব নেতৃবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান। এরপর অর্ধবার্ষিক প্রতিবেদনের উল্লেখযোগ্য বিষয় এবং বার্ষিক প্রতিবেদনের সম্পূর্ণটি পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী। আর বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএ লতিফ। বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের রিপোর্টের উপর বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, সাধারণ সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মির্জা জাকির, মুনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আল-ইমরান শোভন, মোশারফ হোসেন লিটন, প্রচার সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, কার্যকরী সদস্য অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সদস্য রোকনুজ্জামান রোকন,মোরশেদ আলম রোকন, মোঃ জাকির হোসেন, সাধারণ সদস্য আবদুল আউয়াল রুবেল, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, কাদের পলাশ, সাহাদাত তালুকদার, একে আজাদ, বাদল মজুমদার, এম ফরিদুল ইসলাম উকিল ও আজীবন সদস্য এমআই মমিন খান।
সবশেষে সাধারণ সভায় ২০১৬ সালের সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন । এ ছাড়া ২০১৭ সালের সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীন তাদের প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখেন ।
সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য আবু নঈম পাটোয়ারী দুলাল ,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আহছানুজ্জামান মন্টু ও প্রতিষ্ঠাতা সদস্য শংকর চন্দ্র দে। সভায় উত্থাপিত বার্ষিক প্রতিবেদন এবং আয়-ব্যয়ের রিপোট সংশোধনের আলোকে গৃহীত হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত
শিরোনাম:
শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
