
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী মোঃ সাগর মিজি (২২) নামের এক যুবক নিহত হয়েছে। একই সাথে মটর সাইকেল চালক সোহাগ মুন্সি (২৩) বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাক চালক বেলাল কে আটক করে থানায় নিয়ে আসে চাঁদপুর মডেল থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর ওয়াপদা রোডে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত সাগর মিজি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী মিজি বাড়ির শহীদ মিঝির ছেলে। সে ঢাকা বঙ্গমার্কেটের জুতা দোকানের কর্মচারী ছিল।নিহত সাগরের জেঠাত ভাই মোঃ সাদ্দাম জানায়, নোয়াখালী থেকে আসা (ফেনী ট ১১-০৮৩৪) ট্রাকটি ১৫০ সিসি পারসার গাড়িটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে মটর সাইকেলে থাকা সোহাগ ও সাগর কে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। তিনি আরোও জানান, সাগর কে সিটিস্ক্যান করার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আইসিইউ খালি না থাকায় যাত্রাবাড়ি প্রিমিয়ার হসপিটালে নেওয়ার পথে মারা যায়। আর মটর সাইকেল চালক সোহাগের দুই পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
