
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনা আক্রান্ত হয়েছে। গত ২৭ জুন তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। আজ জেলা সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।
করোনা পজেটিভ হওয়ার পর থেকেই পুলিশ সুপার তার নিজ বাস ভবনে আইশোসেলনে রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানা যায়। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮শ’ ৫৬ জন। এদের মধ্যে অর্ধশতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৭জন নারী পুরুষ মৃত্যুবরণ করেন।
