শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর থেকে লাকশাম পর্যন্ত রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা চাঁদপুর বড় স্টেশন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়ে কালী বাড়ি চাঁদপুর কোট এলাকায় সন্ধ্যা পর্যন্ত কর্যক্রম চলবে। এই রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ দুই দিনের অভিযানের প্রথম দিনে প্রায় অর্ধ শতাধীক দোকানপাট উচ্ছেদ করা হয়।
লাকশাম চাঁদপুরের রেল কানুগো মোঃ মনিরুল ইসলাম জানান, বিভাগীয়া ভূ সম্পত্তি কর্মকর্তা কিসিঞ্জার চাকমার নির্দেশ্যে চাঁদপুর থেকে লাকশাম পর্যন্ত রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আগামী ২৮ অক্টোবর উচ্ছেদ অভিযান লাকসাম পর্যন্ত চলবে। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে প্রায় অর্ধ শতাধীক দোকানপাট উচ্ছেদ করা হয়। বাকিগুলো ধারাবাহীক ভাবে রেলওয়ের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এ সময় রেলওয়ের ভারপ্রাপ্ত কানোনগো মোঃ আবু সাঈদ পাটওয়ারী, পি ডব্লিওটি কর্মকর্তা লেয়াকত হোসেন, ট্রাফিক ইন্সিপেক্টর টিআই আবু তাহের, জিআরপি থানার ওসি সওয়ার।
শিরোনাম:
শুক্রবার , ১৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
