শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুরে ৫ ডাকাতি মামলার আসামী জহিরুল ইসলাম (৪৫)কে আটক করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার বিকেলে মডেল থানার এসআই রাশেদুদজ্জামান ও এএসআই মোঃ আবু হানিফ সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের হোসেনপুর ইউনিয়নের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত জহির পানিতে ঝাঁপ দেয়। পরে পুলিশ পানিতে তার সাথে ঝাঁপ দিয়ে অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়।
আটক জহির আশিকাটি ইউনিয়নের হোসেনপুর ইউনিয়নের প্রধানিয়া বাড়ির পিতা মৃত শহিদুল হকের ছেলে।
পুলিশ জানায়, চাঁদপুরের সবচেয়ে বড় ডাকাত জহিরের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ২টি, মতলব দক্ষিন থানায় ১ টা, হাজিগঞ্জ থানায় ২টা ডাকাতি মামলা রয়েছে। আটক জহিরকে চাঁদপুর মতলব দক্ষিন থানার ডাকাতি মামলার জিআর ২৮৪/০৯ ওয়ারেন্ড মূলে আটক করা হয়। পুলিশশ আরো জানায়, জহির আন্তজেলা ডাকাত দলের সদস্য। সে বিভিন্ন জেলায় ডাকাতি করে ঘা ডাকা দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে জহিরকে আটক করতে গেলে সে পানিতে ঝাঁপ দেয়। তাকে ধরতে গিয়ে এসআই রাশেদুদজ্জামান পানিতে পরে তার দুটি মোবাইল নষ্ট হয়ে যায়। এসময় জহিরের লোকজন পুলিশকে ঘিরে ধরে। পরে পুলিশ অস্ত্র ঠেকিয়ে অবশেষে ডাকাত জহিরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানায়, ডাকাত জহিরকে মামলার ওয়ারেন্ডমূলে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে। পুলিশের অভিযান অভ্যাহত থাকবে।
