স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর সদর উপজেলায় ১৭টি বিভিন্ন জলাশয়ে সরকারি অর্থয়ানে মাছের পোন অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির। সদর উপজেলা পরিষদ এর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, সদর উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা প্রতিক দে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, মৎস্যজীবী সদর উপজেলা প্রতিনিধি তসলিম বেপারী প্রমূখ।
জলাশয় গুলো হচ্ছে: উপজেলা পরিষদ পুকুর, পুলিম সুপার কার্যালয় পুকুর, সরকারি শিশু পরিবার, জেলা প্রাণী সম্পদ পুকুর, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পুকুর, জেলা কমানডেন্ট কার্যালয়ের পুকুর, কারিগরি উচ্চ বিদ্যালয় পুকুর, ইসলামপুর গাছতলা এতিমখানা পুকুর, দাসাদী মাদরাসা পুকুর, বায়তুল ফালাহ জামে মসজিদ পুকুর জোড় পুকুর পাড়, শ্রী শ্রী সন্তোসী মাতার মন্দির পুকুর, কারিগরি স্কুল এ- কলেজের পুকুর, ঘাষিপুর সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্প পুকুর, ঘাষিপুর এয়াকুব সাহেব হাফেজিয়া মাদরাসা পুকুর ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পুকুর। এসব পুকুরে সর্বমোট ২শ’ ৬০ কেজি রুই, কাতল, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা অবমুক্ত করা হয়।
